"কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ জুয়াড়ি আটক"!
জান্নাতুল ফেরদৌস // কুষ্টিয়ার ভেড়ামারা থানা-পুলিশ ৮ জুয়াড়িকে আটক করেছে। আটককালে জুয়া খেলার নগদ ৮,৮০০ টাকা এবং ২ সেট তাস উদ্ধার করেন তাঁরা। গত রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) গ্রামের মো. রুবেল আলমের চায়ের দোকানের ভেতর থেকে জুয়া খেলারত অবস্থায় আসামিদের আটক করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—ক্ষেমিরদিয়াড় ভাটাপাড়া এলাকার: ১. মোঃ রুবেল আলম (৩৬), পিতা-মৃত তোফাজ্জেল হোসেন ২. মোঃ আলিম হোসেন (২৬), পিতা-মৃত তোফাজ্জেল হোসেন ৩. মোঃ আনতাজ আলী (৬১), পিতা-মৃত মানিক সরদার ৪. মোঃ উজ্জল আলী সরদার (৩২), পিতা-মোঃ ফুয়াদ আলী সরদার ৫. মোঃ রাজা (৩৬), পিতা-মোঃ মাজদার ৬. মোঃ হিমেল হোসেন (২৭), পিতা-মোঃ জাবেদ হোসেন ৭. মোঃ শিপন (৩০), পিতা-মৃত তাজেম হোসেন ৮. মোঃ রকিবুল ইসলাম (২৬), পিতা-মৃত ইসরাইল হোসেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানান, ভেড়ামারা থানার এসআই (নিরীক্ষক) মোঃ নাঈমুজ্জামান বিশেষ অভিযান পরিচালনাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ক্ষেমিরদিয়াড় গ্রামের ৮ জুয়াড়িকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৮,৮০০ টাকা এবং ৫২ পিসের ২ সেট তাস উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এ মামলা রুজু করা হয়েছে।।