কুষ্টিয়ার ভেড়ামারায় শতভাগ সততার সাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন
জান্নাতুল ফেরদৌস // কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আজ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের উদ্বোধন করেন কুষ্টিয়া-২, ৩ এবং ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত আসন-৩০৬-এর মাননীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন মহোদয়। এ সময় ভেড়ামারা উপজেলার তথ্য সংগ্রহকারী সুপারভাইজার রুবেল আহমেদ, তথ্য সংগ্রহকারী জান্নাতুল খাতুন ও এস এম রওনকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপজেলায় তথ্য সংগ্রহের উদ্বোধনকালে মাননীয় সংসদ সদস্য শতভাগ সততার সাথে দুর্নীতিমুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড প্রকল্পকে প্রাপ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তথ্য সংগ্রহকারীদের প্রতি আহ্বান জানান।