কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস
দৈনিক জনতার কন্ঠ // মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী আজ রবিবার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। মান্যবর জেলা মৎস্য অফিসার জনাব মো. মিজানুর রহমান স্যারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মো. রাশেদ হাসান এবং এসআরবি-১২ সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি জনাব নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি (আনুমানিক মূল্য ৪,২৬,০০০ টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ৭,৫০০ মিটার (আনুমানিক মূল্য ১,৫০,০০০ টাকা) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল (আনুমানিক মোট মূল্য ৫,৭৬,০০০ টাকা) চরগোলাপনগর ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।।