কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ২৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১
জাাহাঙ্গীর খাঁন // কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শামীম শেখের নেতৃত্বে গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৫:৪০ ঘটিকায় ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন সাতবাড়িয়া ভাঙ্গাপোল সাকিনস্থ 'মেসার্স আরিফ ট্রেডার্স' দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামীকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর পরিচয়: মোঃ স্বপন ইসলাম (৩৫), পিতা: মোঃ নজরুল ইসলাম, সাং: গাছের দিয়াড় (টলটলিপাড়া), থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া। উদ্ধারকৃত আলামত: ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।।