নজরুল গবেষণায় আসমান আলীর সন্মাননা লাভঃ
জাহাঙ্গীর খাঁন // জীবন,সাহিত্য দর্শন,তাঁর সৃষ্ট কর্ম, নজরুল চেতনা এবং মৌলিক গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ কুষ্টিয়া সাহিত্য পরিষদ, কেএসপি'র প্রতিষ্ঠাতা ও সভাপতি, গল্পকার কবি ও সংগঠক আসমান আলীকে বিশেষ এই সন্মাননা দেওয়া হয়। পাবনা ঈশ্বরদীর সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও সেবাধর্মী প্রতিষ্ঠান জংশন,ডিডিপিও গুরুআশ্রম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সন্মাননা তুলে দেন। আসমান আলীর গবেষণার মধ্যে "অসাম্প্রদায়িক নজরুল", "নজরুল সাহিত্যে নারী", "কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা এক অপূর্ব উন্মাদনা, এক অভুতপূর্ব আত্মবোধ বদলে দেয় বাংলা সাহিত্যের ধারা", কাজী নজরুল ইসলাম বাংলা গানের বিচিত্র সুরের মুকুলহীন সম্রাট" অন্যতম।।