সম্প্রতি কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসমিল্লাহ সোনো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার চারটায় হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে ভুয়া ও মনগড়া তথ্য প্রচার করছে। এসব তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করা হয়।
প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, বিসমিল্লাহ সোনো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও মানসম্মত সেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এখানে আগত রোগীরা নিয়মিতভাবে সন্তোষজনক সেবা পাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো ব্যক্তি বা মহল যদি কোনো ধরনের অভিযোগ বা সমস্যা অনুভব করে, তাহলে সরাসরি হাসপাতাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
প্রেস রিলিজে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করার অনুরোধ জানিয়েছে।