০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১০৪ Time View

দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন

এই প্রথম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে বাংলাদেশ স্কাউটস-এর খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার (ALT) হিসেবে মনোনীত হয়েছেন মো. বকুল হোসেন (সহকারী শিক্ষক)।

তিনি ৯৪ নং খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা এবং সফল অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।

গত ২৯ জুন ২০২৬ বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় সদর দপ্তর, ঢাকার স্মারক নং বাঃ স্কাঃ (প্রশিঃ-৬১৬)/৩৭৫২(৭৫)/২০২৬ অনুযায়ী মো. শামসুল হক স্বাক্ষরিত দায়িত্বপত্রের মাধ্যমে তাঁকে খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার (ALT) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

মো. বকুল হোসেনের শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বিএ (সম্মান) বাংলা, এমএ (বাংলা), বিএসএস (পাস), এমএসএস (সমাজবিজ্ঞান), বিএড এবং এমএড।

দীর্ঘ দিনের প্রতিক্ষার পর দৌলতপুর থেকে এই সর্ব প্রথম মো. বকুল হোসেন এই সম্মানজনক দায়িত্ব লাভ করলেন।

স্থানীয় শিক্ষকমহল, স্কাউট নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও দক্ষতায় খুলনা অঞ্চলের স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

এই অর্জন দৌলতপুর উপজেলার শিক্ষা ও স্কাউটিং অঙ্গনের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

​কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন

Update Time : ০৮:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬