
কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি।
জাহাঙ্গীর খাঁন // কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও বিএমটিএ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট মোঃ আরিফুল ইসলামের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় বিএমটিএ কমিটি কর্তৃক ঘোষিত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হয় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারায়। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেল্টা) মোঃ শাহ কামাল শহীদ, সিনিয়র ফার্মাসিস্ট আবু জাহিদ ও ফিজিওথেরাপিস্ট শিমুল আলম।
জাহাঙ্গীর খাঁন।। 








