০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নজরুল বর্ষ-২৬ এর শুভ উদ্বোধন।

দৈনিক জনতার কন্ঠ । ​কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সমগ্র দেশে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একযোগে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ২ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টায় মিরপুর উপজেলা অডিটোরিয়ামে একযোগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। সভায় স্মারক বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান এবং মিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ জমারত আলী। অনুষ্ঠানে সরকার কর্তৃক নির্ধারিত নজরুলের “মানুষ” কবিতা আবৃত্তি করেন কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, গল্পকার, কবি ও সংগঠক আসমান আলী এবং “বিদ্রোহী” কবিতা আবৃত্তি করেন বিদ্রোহী মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার এম. নজরুল করিম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুল হক, সাংবাদিক এস. এম. আবু ওবাইদা-আল-মাহাদী, সৌরভ হোসেনসহ প্রমুখ। ​উল্লেখ্য, সরকারের এ উদ্যোগের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য, দেশপ্রেম ও বিদ্রোহী আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার পাশাপাশি তাঁর সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদানকে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি জেলা, উপজেলা এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবির সৃষ্টিকর্ম যথাযথ গুরুত্বের সাথে তুলে ধরার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

​কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নজরুল বর্ষ-২৬ এর শুভ উদ্বোধন।

Update Time : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬