০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি জায়েদুর রহমানের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়।।

​জাহাঙ্গীর খাঁন // আজ রাত ৮টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদুর রহমানের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ভেড়ামারার আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। ​মতবিনিময় সভায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরেন। সার্বিক বিষয় নিয়ে এসময় এক প্রাণবন্ত আলোচনা করা হয়। তিনি বলেন, “আপনি আপনার মতো মন দিয়ে কাজ করে যান। কোনো অপরাধীর সাথে আপস নয়। অপরাধীর দলীয় কোনো পরিচয় নেই; অপরাধীর পরিচয় সে অপরাধী। আমরা আপনার সাথে আছি এবং পাশে আছি।” ​ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান বলেন, “আপামর সকল শ্রেণি-পেশার মানুষের জন্য আমার সেবার দরজা ২৪ ঘণ্টা খোলা। আপনাদের সেবা দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আপনাদের সবার সহযোগিতা পেলে আমার কাজ করা আরও সহজ হবে বলে আমার বিশ্বাস। মাদক নিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি; মাদক নিয়ে কোনো আপস নেই।” ​তিনি আরও বলেন, “মাদক, চাঁদাবাজ, ইভটিজিং, সন্ত্রাস ও ফিটিংস পার্টিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিরন্তর চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমি আপনাদেরই একজন। আপনাদের কাছের মানুষ হয়েই কাজ করতে চাই।” ​ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, “ভেড়ামারা বাসীর সেবাদানের মধ্য দিয়ে আপনি আমাদেরই একজন হয়ে সবার অন্তর জয় করবেন।” এই প্রত্যাশায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকগণ ওসি জায়েদুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।।

ওসি জায়েদুর রহমানের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়।।

Update Time : ০৬:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬