০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশিষ্ট সমাজসেবক শামসুল হকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

​জাহাঙ্গীর খাঁন // কুষ্টিয়ার ভেড়ামারায় বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মদ শামসুল হকের উদ্যোগে বৃত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। ​স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শামসুল হকের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান আলী বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ প্রশংসনীয়। বিত্তবানদের এভাবে নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো উচিত।” এ সময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুকনুজ্জামান। তিনি শিক্ষার্থীদের এই মানবিক সহায়তার জন্য পৃষ্ঠপোষক মোঃ শামসুল হকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জন ও বিএনপি নেতা আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানান। ​স্কুল ব্যাগ বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় কর্তৃক অত্র জেলার ভেড়ামারা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশিষ্ট সমাজসেবক শামসুল হকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

Update Time : ০৯:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬