০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৈনিক জনতার কন্ঠ //  ​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিরুল আরাফাত। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মার্জিয়া খানম বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত বলেন, “কবি নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেমের বাণী আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
​আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন- নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও নৃত্য) বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় কর্তৃক অত্র জেলার ভেড়ামারা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

Update Time : ০১:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬