
২০২৫-২৬ অর্থবছরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সরিষা প্রদর্শন, মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শওকত হোসেন ভুইয়া, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া। তিনি তার বক্তব্যে বলেন, “তেলজাতীয় ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। সরিষা চাষে উন্নত জাত ও সঠিক ব্যবস্থাপনা কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া; এ কে এম কামরুজ্জামান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, কুষ্টিয়া এবং মোঃ জুলফিকার আলী ভুট্ট, কৃষি প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া। বিশেষ অতিথিবৃন্দ সরিষা চাষে মানসম্মত বীজ ব্যবহার, সময়মতো চাষাবাদ এবং আধুনিক যন্ত্রপাতির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার, মিরপুর, কুষ্টিয়া। তিনি বলেন, “সরকারের বিভিন্ন কৃষি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আয় উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ইমদাদুল হক মিলন, কৃষি সম্প্রসারণ অফিসার, মিরপুর, কুষ্টিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আসাদুল ইসলাম, মোঃ শিহবুল ইসলাম ও মোঃ সাজেদুল ইসলাম—উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা সরিষা চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে সরিষা চাষে আগ্রহ বাড়াতে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
Reporter Name 














