
কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের ঈদ পুনর্মিলনী ও মোড়ক উন্মোচন।
জাহাঙ্গীর খাঁন // কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের ঈদ পুনর্মিলনী ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার মিরপুর প্রেসক্লাবের হলরুমে এই ঈদ পুনর্মিলনী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন লালন সাহিত্য একাডেমির সভাপতি সাহেদ মুশতার। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান। এ সময় গ্রন্থ সমালোচনা করে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সাহিত্যিক মোঃ আসমান আলী। ডাঃ কাজী আনোয়ার হোসেন বাঘাবারোর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভেড়ামারা পাঠচক্রের প্রকাশনা সম্পাদক এম জাহাঙ্গীর আলম, জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক লিপি আক্তার, আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের জেলা শাখার সহ-সভাপতি মওলা বকস, সাংগঠনিক সম্পাদক তামান্না তানজিল মিতা, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যাপক আনিছুর রহমান, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, কবি শেখ আক্তার, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রিন্সিপাল রেজাউল করিমের লেখা ‘জ্ঞানের মিছিল’ (১ম খন্ড) এবং ফরিদ উদ্দিনের লেখা ‘সংসার ও আমি’ বই দুটির মোড়ক উন্মোচন করেন।
জাহাঙ্গীর খাঁন। 













