
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
দৈনিক জনতার কন্ঠ // আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডের সালাম গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়। সালাম গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা ও লালন তিরোধান দিবস-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ার লক্ষ্যে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। উক্ত মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কুষ্টিয়া; জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), কুষ্টিয়া-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।।
দৈনিক জনতার কন্ঠ। 















