
কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক পরিবারের তিন ভাইয়ের ৩টি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
দৈনিক জনতার কন্ঠ // কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক পরিবারের তিন ভাইয়ের ৩টি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর, ২০২৬) ভোররাতে উপজেলার ক্ষেমিরদিয়া বিলপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পানচাষিরা হলেন— ওই এলাকার মরহুম কুব্বাত গাড়োয়ানের তিন ছেলে আমজাদ হোসেন, আজাদ আলী ও মাজাদ আলী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাড়ি ফেরেন আমজাদ, আজাদ ও মাজাদ। এরপর ভোররাতের দিকে দুর্বৃত্তরা একযোগে তাদের তিন ভাইয়ের ৩টি পানের বরজে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বরজে ছড়িয়ে পড়ে এবং চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ পানগাছ। ভুক্তভোগী পানচাষিরা আকুতি জানিয়ে বলেন, “পানের বরজই ছিল আমাদের পরিবারের উপার্জনের একমাত্র সম্বল। ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে আমাদের সর্বস্ব শেষ করে দিল।”
দৈনিক জনতার কন্ঠ।। 














