
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
জাহাঙ্গীর খাঁন // বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতবাড়িয়া-রামচন্দ্রপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক সমাজ সেবক হাজী মুহাম্মদ সামছুল হক, স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নির্দেশনায় শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।।
জাহাঙ্গীর খাঁন।। 














