০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ​ভেড়ামারায় বিজেএম ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

জান্নাতুল ফেরদৌস // কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী বিজেএম ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহাজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন, মোঃ ফেরদৌস হোসেন, মোঃ গোলাম হোসেন ও তোফাজ্জল হোসেন। ​প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় কলেজের শিক্ষক, নবীন-প্রবীণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে তাদের কলেজ জীবনের নতুন অধ্যায়ের সূচনা করা হয়। নবীনবরণকে ঘিরে পুরো কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার ​ভেড়ামারায় বিজেএম ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কুষ্টিয়ার ​ভেড়ামারায় বিজেএম ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ০৬:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬