০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ৩৮জন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে কাব্যগ্রন্থ কবিতা কানন বইটি প্রকাশ।

সুলতান মাহমুদ //  কুষ্টিয়ার ভেড়ামারায় ৩৮ জন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে কাব্যগ্রন্থ কবিতা কানন বইটি প্রকাশিত হয়েছে। কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)-এর চতুর্থ যৌথ কাব্যগ্রন্থ ‘কবিতা কানন’ বইটির সম্পাদক ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি সাহিত্যিক আসমান আলী কবিতা সংকলন বইটি বের হয়েছে। কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি সাহিত্যিক আসমান আলী বলেন, সাহিত্য চর্চা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কুষ্টিয়া সাহিত্য পরিষদ-কেএসপি। এলাকার নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে তাঁদের সৃষ্টিশীল লেখনী প্রকাশ এবং সাহিত্য চর্চার সুযোগ করে দেওয়াই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। সংগঠনটি স্থানীয় লেখক, কবি ও সাহিত্য প্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে আসছে। নবীন লেখকদের প্রতিভা বিকাশের পাশাপাশি অভিজ্ঞ সাহিত্যিকদের মূল্যবান সৃষ্টি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সংগঠনটি নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। কবিতা,গল্প,প্রবন্ধ,ছড়া,স্মৃতি চারণসহ নানা ধরনের সাহিত্য কর্ম প্রকাশের মাধ্যমে স্থানীয় সাহিত্যাঙ্গনে সংগঠনটি ইতোমধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। নবীন লেখক জাহাঙ্গীর খাঁন বলেন, জীবনের প্রথম অনুভূতি গুলোর সৌন্দর্যই আলাদা। ​আমার জীবনের প্রথম লেখা যৌথ কাব্যগ্রন্থ ‘কবিতা কানন’ প্রকাশিত হওয়ার পর বইটি হাতে পাওয়ার এক অকৃত্রিম আনন্দ ও গর্ব অনুভব করছি। সুন্দর ও ঐকান্তিক উদ্যোগে এই কাঙ্ক্ষিত কাব্যগ্রন্থটি প্রকাশিত হলো এবং আমার হাতে আসলো। গুণী মানুষদের এমন অনুপ্রেরণা সাহিত্য যাত্রাকে আরও সমৃদ্ধ করে। ​

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভেড়ামারায় ৩৮জন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে কাব্যগ্রন্থ কবিতা কানন বইটি প্রকাশ।

ভেড়ামারায় ৩৮জন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে কাব্যগ্রন্থ কবিতা কানন বইটি প্রকাশ।

Update Time : ০১:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬