০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

দৈনিক জনতার কন্ঠ // কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে তিনি ভেড়ামারা থানায় আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসারদের রাত্রীকালীন রোলকলে অংশগ্রহণ করেন এবং তাঁদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। ​ব্রিফিংয়ে পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন। একই সঙ্গে সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। ​পরে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং হাজতখানা, কর্মকর্তা ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। ​পরিদর্শন শেষে পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল অফিসও পরিদর্শন করেন।​এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) জনাব মোঃ দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ জাহিদুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভেড়ামারায় ৩৮জন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে কাব্যগ্রন্থ কবিতা কানন বইটি প্রকাশ।

ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

Update Time : ০৪:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬