
কুষ্টিয়া দৌলতপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
দৌলতপুর ( কুষ্টিয়া) প্রতিনিধি// কুষ্টিয়া দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিফায়েতপুর সরকার বাড়ির চত্বরে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। তাঁতী দল দৌলতপুর উপজেলা শাখার সভাপতি রেদওয়ানুর রহমান সূর্য্য সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুল ইসলাম রিপনের সঞ্চালনায় পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সাবেক সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম খান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী। সভায় তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য রবিউল ইসলাম খান বলেন, দৌলতপুর উপজেলা তাঁতী দলের ১৪ ইউনিয়ন ও উপজেলা কমিটির মোট ৯২৫ জন সকলেই মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে। আগামী দিনে আমরা ধানের শীষ কে বিজয়ী করবো ইনশাআল্লাহ। পরিচিতি সভায় রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেন। পরিচিতি সভা শেষে দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের পক্ষ থেকে রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষ তুলে দেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ( কুষ্টিয়া জেলা প্রঃ) আছানুল হক, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম।।
দৌলতপুর প্রতিনিধি।। 









