০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা উঠতে যাচ্ছে CSL Season 10 এর জমজমাট আসর

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ২৬১ Time View

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চকঘোগা পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজন করা হয়েছে ঈদ পূর্ণমিলনী ও ক্রীড়া অনুষ্ঠান। আগামী ২৯ মে, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “CSL সিজন টেন” এর জমজমাট আয়োজন।

গ্রামের ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এবারের আসরে মোট চারটি ক্রিকেট দল অংশ নেবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চকঘোগা রয়েলস A ও চকঘোগা ক্যাপিটালস A। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চকঘোগা রয়েলস B এবং চকঘোগা ক্যাপিটালস B দল।

শুধু ক্রিকেটই নয়, আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে শিশুদের জন্য রাখা হয়েছে উইকেটে বল নিক্ষেপ প্রতিযোগিতা, মহিলাদের জন্য বালিশ বল খেলা এবং পুরুষদের জন্য থাকবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা খেলা। ফলে সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নেবে এক আনন্দঘন মিলনমেলায়।

উল্লেখ্য, প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহার পরদিন চকঘোগা খেলার মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চকঘোগা পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে বিভিন্ন সামাজিক, ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। এসব আয়োজন গ্রামের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দের বন্ধন আরও সুদৃঢ় করে তুলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

​কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

পর্দা উঠতে যাচ্ছে CSL Season 10 এর জমজমাট আসর

Update Time : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬