
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
দৈনিক জনতার কন্ঠ // শিক্ষকদের পাশে দাঁড়ানো; পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর ‘ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (৫ই অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ।।
দৈনিক জনতার কন্ঠ।। 















