০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ ও জনগণের সেবায় ভেড়ামারায় গণসংযোগে শিক্ষিত তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস।

​নিজস্ব প্রতিবেদক // কুষ্টিয়ার ভেড়ামারায় আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকা জুড়ে শুরু হয়েছে আগাম নির্বাচনী হাওয়া। এর ধারাবাহিকতায় ভেড়ামারা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শিক্ষিত ও তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস ওয়ার্ডবাসীর সাথে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করছেন। মূলত মায়ের আদর্শ, ভালোবাসা ধরে রাখা এবং তাঁর রেখে যাওয়া অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার দৃঢ় লক্ষ্য নিয়েই তিনি মাঠে নেমেছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর খাঁন এবং জনগণের অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় সাবেক প্রয়াত মহিলা কাউন্সিলর মরহুমা রুমা খাঁনের সুযোগ্য জ্যেষ্ঠ কন্যা সাংবাদিক জান্নাতুল ফেরদৌস আগামী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে) কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই পিতাকে সঙ্গে নিয়ে এলাকার ঘরে ঘরে গিয়ে সর্বস্তরের সাধারণ মানুষ ও ভোটারদের সাথে মতবিনিময় করছেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।নির্বাচন ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস বলেন, “আমার মরহুমা মা ছিলেন পৌরবাসীর পরম আস্থা ও অকৃত্রিম ভালোবাসার পাত্র। বিশেষ করে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে তাঁর আত্মিক ও সুদৃঢ় সম্পর্ক ছিল। একজন সাবেক সফল কাউন্সিলর হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছেন। মায়ের সেই অমলিন স্মৃতি, জনগণের ভালোবাসা রক্ষা করা এবং তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার মূল উদ্দেশ্য। এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করতে চাই। এজন্য আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করছি।” একজন শিক্ষিত, মার্জিত ও তরুণ সংবাদকর্মী হিসেবে জান্নাতুল ফেরদৌসের এই গণসংযোগ ইতোমধ্যে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে এক ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকার সাধারণ ভোটাররাও একজন শিক্ষিত, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন প্রতিনিধি হিসেবে তাঁকে সাধুবাদ জানাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভেড়ামারায় ৩৮জন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে কাব্যগ্রন্থ কবিতা কানন বইটি প্রকাশ।

মায়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ ও জনগণের সেবায় ভেড়ামারায় গণসংযোগে শিক্ষিত তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস।

Update Time : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬