
সাংবাদিক চন্দনের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভেড়ামারা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত।
দৈনিক জনতার কন্ঠ // গত বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে সাংবাদিক মাহমুদুল হাসান চন্দনের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় দুর্নীতি ও সামাজিক অসংগতির বিরুদ্ধে রিপোর্ট করায় তাঁর উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সেই সাথে ঘটনার সাথে সম্পৃক্ত দোষী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সাংবাদিকের উপর হামলার মামলার আসামি গ্রেফতার ও সুবিচার না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে মর্মে সাংবাদিকরা সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত প্রতিবাদ সভায় দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক রেজাউল করিম, দৈনিক সকালের সময় প্রতিনিধি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, নয়া দিগন্ত এর প্রতিনিধি মাসুদ করিম, সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, কালবেলা প্রতিনিধি বুলবুল, আজকের সূত্রপাতের স্টাফ রিপোর্টার ফিরোজ মাহমুদ, দিনকাল প্রতিনিধি হেলাল মজুমদার, দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, চ্যানেল এস উপজেলা করেসপন্ডেন্ট মনোয়ার হোসেন মারুফ, দৈনিক লালন কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোহন আলী, দৈনিক সংবাদ এর প্রতিনিধি প্রদীপ সরকার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর খাঁন, জাতীয় দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, দৈনিক মাটির পৃথিবী প্রতিনিধি মাসুদ রানা, কৃষি কন্ঠের প্রতিনিধি মনজুর রাসেল ডলার, এবিসি ন্যাশনাল নিউজ প্রতিনিধি নজিবুল হক সুমন, দৈনিক সত্য প্রকাশ প্রতিনিধি বাবুল আক্তার, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, দৈনিক মানবাধিকার প্রতিদিন ভেড়ামারা প্রতিনিধি উজ্জ্বল হোসেন, দৈনিক বাংলার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি এস এম রওনক, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রতিনিধি রোহান ইসলাম, তদন্ত রিপোর্টের প্রতিনিধি আবু হাসান, দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক ফয়সাল ইসলাম রানা, দৈনিক বাংলাদেশের আলো এর প্রতিনিধি ওমর ফারুক, দিনের সমাচার প্রতিনিধি শিপন আলী, দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার তূর্য হোসেন, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি লিটন উজ্জামান, দৈনিক ক্রাইম তালাশ ভেড়ামারা প্রতিনিধি মোঃ শাকিল হোসেন, জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন-কুষ্টিয়া জেলা স্টাফ রিপোর্টার মোঃ সাহেদ সোহান, চেতনার কুষ্টিয়া প্রতিনিধি শামিমুজ্জামান, সীমান্ত কথা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ইয়াছির রহমান নোমান, দৈনিক কালের কণ্ঠস্বর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ আছিব আলী, সাপ্তাহিক আজকের জনকথা ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী এবং দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকা-ভেড়ামারা প্রতিনিধি মোঃ আব্দুল করিম বক্তব্য রাখেন।
দৈনিক জনতার কন্ঠ।। 









