০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।।

  • কুষ্টিয়ার ভেড়ামারায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।।

জাহাঙ্গীর খাঁন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।​গত রবিবার (৮ই ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ভেড়ামারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়। বেলা ৩টা থেকেই খণ্ড খণ্ড মিছিল ও ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে মুহূর্তেই মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ​ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মহঃ তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।​প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​আহসান হাবীব লিংকন, মহাসচিব, জাতীয় পার্টি (কাজী জাফর) ও সাবেক সংসদ সদস্য। ​ফরিদা ইয়াসমিন, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।​কুতুব উদ্দীন আহম্মেদ, আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি। ​লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ সামসুজ্জামান। ​প্রফেসর ড. সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, নাট্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ​ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাজান আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু, জানবার হোসেন, মোস্তাক আহমেদ মিন্টু, আসলাম উদ্দিন এবং জাহিদুল ইসলাম রঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ।​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আমরা শোকাহত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। সেই স্বপ্ন পূরণ করতে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ফ্যাসিবাদী সরকারের সকল অন্যায়ের কবর রচনা করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।”​প্রধান বক্তা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার হত্যা, খুন ও মামলা দিয়ে রাজনীতি কলুষিত করেছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান হিংসা ও হয়রানির রাজনীতি পছন্দ করেন না। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়নের রাজনীতি হবে। আপনারা আমাকে জয়ী করলে কুষ্টিয়া-২ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের ঈদ পুনর্মিলনী ও মোড়ক উন্মোচন।

কুষ্টিয়ার ভেড়ামারায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।।

Update Time : ১২:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬