০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ​ভেড়ামারা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত

জান্নাতুল ফেরদৌস // ​কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কলেজে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাঁদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার আহ্বানে স্বাগত জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জনাব মোহা. আনিসুর রহমান এবং ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির আহ্বায়ক জনাব মো. শামিমুর রহমান। বক্তারা কলেজের ঐতিহ্য, প্রশাসনিক শৃঙ্খলার পাশাপাশি একাদশ শ্রেণির শিক্ষাক্রম ও নিয়মকানুন সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। ​শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. জিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল ভেড়ামারা সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার ​ভেড়ামারায় বিজেএম ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কুষ্টিয়ার ​ভেড়ামারা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত

Update Time : ০৫:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬