
কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)’র ৬ষ্ঠ বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
জাহাঙ্গীর খাঁন // বিশুদ্ধ সাহিত্যচর্চার অন্যতম মাধ্যম ‘কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)’র আয়োজনে গত রবিবার (১৫ই মার্চ) কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ষ্ঠ বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ‘সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টে’ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট কবি ও সংগঠক আসমান আলী।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রবীণ শিক্ষাবিদ মোঃ আনোয়ার উল আজিম, ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান এবং ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের সাবেক এজিএম ও সাহিত্যিক একেএম বজলুর রশিদ, ডাক্তার আব্দুল হান্নান, ভেড়ামারা বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. মোঃ নুরুল আমিন জসিম, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি শিক্ষক কবি মোঃ আরশেদ আলী, ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট সংগীতজ্ঞ মোজাফফর হোসেন মধু, ভেড়ামারা হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজী মোঃ জৈমদ্দীন, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই সিদ্দিকী, প্রধান শিক্ষক ও কবি তৌহিদুল ইসলাম এবং কবি ও অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা শরিফুজ্জামান কুদ্দুস। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাথী গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মোঃ আনিসুর রহমান, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, কবি পরাণ মাস্টার, পদ্মা পাড়ের কবি মোঃ মুনির উদ্দিন, ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিনাত রেবেকা, এসএসসি ‘৮৩-এর আহ্বায়ক হাবিবুর রহমান শাজাহান, মোঃ দেলবার হোসেন, প্রবীণ কবি মোজাম্মেল হক, কবি আশরাফুল ইসলাম চাঁদ, কবি শাহিনুর হালিম, কবি মোঃ ছালামত হোসেন, কবি তরিকুল ইসলাম তারিক, কবি ফারজানা মিমি, কবি হাজী সুলতান মাহমুদ, কবি পারসী, কবি সানজিদা ইসলাম নৈশী, কবি আফসানা তানিয়া এবং কবি হৈমন্তী বনলতাসহ স্থানীয় কবি ও সাহিত্যিকগণ। সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ রেজাউল করিম, কালবেলা প্রতিনিধি বুলবুল, সাংবাদিক আবু ওবাইদা আল মাহাদী, সাংবাদিক জাহাঙ্গীর খাঁন, সাংবাদিক মাসুদ রানা, বিভাগীয় প্রেসক্লাবের সম্পাদক জাহিদ হাসান এবং সাংবাদিক ও শিক্ষক মোঃ জহুরুল ইসলামসহ আরও অনেকে। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জাহাঙ্গীর খাঁন। 








